মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

রাঘবের দুঃসময়ে পরিণীতি কোথায়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : চোখের গুরুতর সমস্যায় ভুগছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তার দৃষ্টিশক্তি হারানোরও শঙ্কা রয়েছে। লন্ডনে চোখে অস্ত্রোপচার হয়েছে তার। স্বামীর পাশেই রয়েছেন পরিণীতি চোপড়া।

রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল রাঘবের। যখন থেকে খবর আসে, রাঘব দৃষ্টিশক্তি হারাতে পারেন, তখন থেকে চিন্তায় ঘুম উড়েছিল সবার। তবে জানা যাচ্ছে, রাঘবের চোখের অস্ত্রোপচার সফল। রাজনীতিবিদ সুস্থতার পথে রয়েছেন। লন্ডনেই বেড রেস্টে আছেন তিনি। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি ভারতে ফিরবেন। 

মঙ্গলবার দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় আপ পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার অনুপস্থিতির কারণ সামনে এনেছিলেন। তিনি ভাগ করে নিয়েছিলেন যে, রাঘবের চোখে কিছু জটিলতা দেখা দেওয়ার কারণে তিনি সব থেকে দূরে। 

এইচটি এখন অস্ত্রোপচারের পর জানতে পেরেছে যে, তিনি ভালো আছেন। রাঘব চাড্ডা এখনো লন্ডনেই রয়েছেন। সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন তিনি। তার একটি রেটিনায় ছিদ্র ধরা পড়ে। এ ছাড়া কিছু জটিলতা এসেছিল। যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। সে কারণেই তাকে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করাতে হয়। 

রাঘবের পরিবারের এক আত্মীয় জানান, ‘অস্ত্রোপচারের আগে কোনো গ্যারান্টি ছিল না যে সমস্যাটি সমাধান হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল। তবে অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং তিনি সুস্থ হয়ে ওঠার পথে।’

এদিকে রাঘবের স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্পর্কে তার আত্মীয় বলেন, কাজের ব্যস্ততা সত্ত্বেও তিনি ক্রমাগত লন্ডন ও ভারতে যাতায়াত করছেন। বেশ কয়েকটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সময় তিনি সঙ্গেই ছিলেন রাঘবের। ‘অমর সিং চমকিলা’ ছবির মুক্তি নিয়ে ব্যস্ত থাকাকালীন ফোন করে ক্রমাগত রাঘবের খোঁজখবর নেন। শিগগিরিই তিনি ফের লন্ডনে আসবেন স্বামীর সঙ্গে দেখা করতে বলে আশা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit