বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শরীয়তপুরে নির্মাণ শ্রমিক ও ট্রাক শ্রমিকদের মে দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৪৫ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ, ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান চালক ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক লীগের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১ মে বুধবার বেলা ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হাদয়ার সিকদার, আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাজাহান মোল্যা ও নির্মাণ শ্রমিক লীগের সভাপতি ছৈয়দ বেপারীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান উজ্জল আকন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিনা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড় প্রমূখ।

আলোচনা সভা শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপস্থিত নির্মাণ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ১:২০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit