সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ভারতকে ১২০ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজে ফেরার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। দ্বিতীয় ম্যাচ দিয়ে সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে বাংলাদেশের ব্যাটিংটা ঠিক মনমতো হয়নি। এক মুর্শিদা খাতুন বাদে ক্রিজে থিতু হতে পারেননি। তার ৪৫ রানের লড়াকু ইনিংসে চড়ে আগে ব্যাট করা বাংলাদেশ ২০ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তুলেছে ১১৯ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশ। পাওয়ার প্লে’তে দুই উইকেট হারালেও স্কোরবোর্ডে ৪৩ রান জমা করেন নিগাররা। কিন্তু রাধা যাদবের করা ইনিংসের দশম টানা দুই বলে দুই ব্যাটার নিগার ও ফাহিমা খাতুন লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরের ওভারে সুলতানা খাতুনও সাজঘরের পথ ধরলে ৬৯ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

দীপ্তি শর্মার বলে লেট কাট করতে গিয়ে রিতু মনি বোল্ড হলে ভাঙে এই জুটি। ৩২ রান আসে মুর্শিদা-রিতুর পঞ্চম উইকেটের জুটিতে। ২ চারে ১৮ বলে ২০ রান করেন রিতু। মুর্শিদা তবু লড়াই চালিয়ে যান। শেষ ওভারে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হওয়ার আগে তার ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৪৫ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাধা। দুটি করে উইকেট পান শ্রেয়াঙ্কা ও দীপ্তি। জয়ে ফিরতে এখন বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ। স্বল্প পুঁজি পেলেও সেটা ডিফেন্ড করার চ্যালেঞ্জ নিয়ে বল করতে হবে নাহিদা-মারুফাদের।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit