বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

তামিম-মুশফিকের জোড়া ফিফটিতে প্রাইমের দাপুটে জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : সুপার লিগের প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেল প্রাইম ব্যাংক। দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হেসেখেলেই হারিয়ে দিয়েছে প্রাইম, তুলে নিয়েছে ৭ উইকেটের জয়।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে গাজী গ্রুপকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধা করতে পারেনি গাজী। সেট হয়েও উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন অধিনায়ক মেহেদী মারুফ থেকে শুরু করে দলের বেশিরভাগ ব্যাটার। স্বীকৃত ব্যাটারদের দুর্দিনে গাজীর পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে লেজের সারির আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটে।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন দুই পেসার রেজাউর রহমান রাজা এবং হাসান মাহমুদ। রানতাড়া করতে নেমে ওপেনার তামিম ইকবালের ব্যাটে দারুণ শুরু পায় প্রাইম ব্যাংক। তার সঙ্গে যোগ দিয়ে প্রাইমকে সহজ জয়ের পথে এগিয়ে দেন মুশফিকুর রহিম। ৭৬ রানের ম্যাচসেরা ইনিংস খেলার পথে ১০টি চার হাঁকান তামিম, ছিল দুটি ছক্কাও। মুশফিকও পিছিয়ে ছিলেন না, ৫৫ বলে ৫৯ রান এসেছে তার ব্যাটে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit