শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বোচাগঞ্জে পুলিশের উপর হামলা আহত-২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪১৯ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : শিক্ষিকাকে উক্তত্য করাকে কেন্দ্র্র করে বোচাগঞ্জে পুলিশের উপর হামলা গাড়ী ভাংচুর আহত ২ জন। বোচাগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল সোমবার সকাল আনুমিক ১০টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের জনৈক মহিলা পাশ^বর্তী কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের একটি মিশন স্কুলের শিক্ষিকাকে পথিমধ্যে ট্রাক্টরের হেলপার উক্তত্য করাকে কেন্দ্র করে বিকালের দিকে ঐ ট্রাক্টরের মালিক পাশ^বর্তী কাহালোর থানার চামদুয়ারি গ্রামের মোঃ জিয়ারুল ইসলামকে মোবাইল করে ইশানিয়া গ্রামের স্কুল মাঠে ডেকে এনে আটকে রেখে ঐ শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী এলোপাথারি মারধোর করে।

বোচাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নিতে চাইতে উত্তেজিত জনতা পুলিশের উপর হয়ে পুলিশ ভ্যান ভাংচুর করে ড্রাইভার মোঃ মোস্তাছিন আলম তুহিনকে গাড়ী সহ পাশ^বর্তী পুকুরে ফেলে দেয় এতে পুলিশ ড্রাইভার ও ট্রাক্টর মালিক জিয়ারুল গুরুত্বর আহত হয়। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের ড্রাইভার মোস্তাছিনকে দিনাজপুরে প্রেরণ করে।

বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসা দিতে সার্বিক ব্যবস্থা গ্রহন করছেন বোচাগঞ্জ থানা। উপজেলার ইশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুলু ঘটনাস্থলে উপস্থিতি হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। এই ঘটনায় বর্তমানে ইশানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit