মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা সজীব হত্যা মামলার আসামি দুলাল অস্ত্রসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে এম সজীব হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন দুলাল ওরফে পাহাড়ি দুলাল ওরফে বামহাতি দুলালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যে একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।

দুলাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মান্দারের দিঘির পাড়ার মৃত আবদুল আজিজের ছেলে। তিনি সজীব হত্যা মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

পুলিশ জানায়, ঘটনার পর পাহাড়ি দুলালকে গ্রেপ্তার করতে ঝিনাইদহ এবং খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তাকে খুলনার ডুমুরিয়া থানাধীন শরাপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এরপর তাকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়।   

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দুলাল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ এপ্রিল) ভোরে তার বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।  

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশীদ বলেন, দুলাল জিজ্ঞাসাবাদে অন্য আসামিদের নামও বলেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলার প্রধান আসামি কাজী মামুনুর রশিদ বাবলুকেও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।  

এর আগে ১২ এপ্রিল রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় ঠেকাতে গেলে তাদের ওপরও গুলি চালানো হয়।

১৫ এপ্রিল রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বাবলুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ১৬ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম সজীব। ঘটনার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit