শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ॥

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণের উদ্বোধন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্ত্বরে ৫৮০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭টি ইউনিয়ন ও ১ পৌসরভার মোট ৫৮০ জন প্রান্তিক কৃষদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। ৫শত কৃষকের মাঝে ধান বীজ ও সার এবং ৮০ জন কৃষকের মাঝে পাট বীজ ও সার দেওয়া হয়। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-০১/২০২৪/২৫ মৌসুমে উফসী আউশ ও পাট চাষে প্রনোদনার জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকতা মোঃ সোহানু রহমান সোহান সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit