বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র তাবদাহ আর অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে । তীব্র তাপদাহের কারণে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচাল,শ্রমিক ও খেটে খাওয়া লোকদের খুবই কষ্ট হচ্ছে। জীবিকার প্রয়োজনে আর পেটের তাড়নায় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশা চালক ও শ্রমিকরা। তীব্র গরমে তাদের কিছুটা স্বস্তিদিতে ঠান্ডা পানি আর স্যালাইন হাতে তুলে দিচ্ছেন শাহাব উদ্দিন বেগ শাপলু নামে এক ছাত্রলীগ নেতা। গত তিনদিন ধরে তিনি পৌর শহরে সড়ক বাজার ও রাধানগরসহ বেশ কয়েকটি এলাকায় তপ্ত রোদে দাড়িয়ে পথচারী, রিকশা চালকসহ দিনমজুরদের মাঝে এসব বিতরণ করছেন। শাহাব উদ্দিন বেগ শাপলু উপজেলা ছাত্রলীগের সভাপি গ্রীষ্মের এই দাবদাহে মানবিক সহায়তা হিসেবে তিনি পথচারী, রিকশা চালক, শ্রমিক ও দিনমজুরদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন।
কয়েকজন রিকশাচালক বলেন, পেটের দায়ে তীব্র গরমেও বের হতে হচ্ছে। এতো রোদে যাত্রী নিয়ে চলা খুব কষ্ট। তবুও রাস্তায় এগুলো পেয়ে খুবই শান্তি লাগছে । রিকশা চালক মো: আলমাস মিয়া বলেন, এই তীব্র গরমে বেশীক্ষণ রিকশা চলানো যায় না। গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বার বার পানি পান করতে হয় । হঠাৎ দেখি কয়েকজন লোক রাস্তায় দাঁড়িয়ে পানি ও স্যালাইন বিতরণ করছে। তখন তাদের কাছ এগিয়ে আসলে তারা আমাকে পানি ও স্যালাইন হাতে তুলে দেন। এরপর আমি পানি পান করলাম। নেতারা যে যে সব সময় জনগনের কল্যানে কাজ করে থাকে তার বাস্তব প্রমাণ এইটি 1 একই কথা বলেন অটো রিকশা চালক সিরাজ মিয়া। তিনি জানান, এই তীব্র রোদে বেশীক্ষণ রিকশা চালানো যায় না। কিছুক্ষণ চালানোর পর গরমে হাপিয়ে উঠতে হয়। গলা শুকিয়ে যায়। বারবার পানি পান করতে ইচ্ছে করে।
শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমে মানবিক দিক বিবেচনা করে পথচারী, রিকশা চালক শ্রমিকসহ দিনমজুরদের ভোগান্তি আর কষ্ট লাঘবের কথা চিন্তা করে ঠান্ডা পানি আর স্যালাইন তাদের হাতে তুলে দেওয়া হয়। গ্রীষ্মের দাবদাহ চলাকালীন অবস্থায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।