শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেলে বরখাস্ত করা হবে: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের মানুষ সহজ সরল। তারা অফিসগুলোতে কাজ করতে এসে তৃতীয় পক্ষের মাধ্যমে যায় আর প্রতারণার শিকার হয়। এছাড়া অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু কর্মী দুর্নীতির সঙ্গে জড়ায় এবং অনেক সময় কর্মকর্তারাও জড়িয়ে পড়ে। আমরা এ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছি।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা। আর এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট সোনার বাংলা হবে।

আর স্মার্ট কথাটি হচ্ছে যে কোনো জিনিস ক্লিক করলেই আপনি পাচ্ছেন। তাৎক্ষণিকভাবে সব কিছু আপনার হাতের নাগালে পাচ্ছেন। আমরা ভূমি ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। তবে এর মাঝে যদি কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, আর তার প্রমাণ পাই। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বরখাস্ত করা হবে, যোগ করেন মন্ত্রী। মতবিনিময়কালে ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করে কর্মকর্তাদের সহযোগিতা করতে সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল কর্মকর্তা সামসুল আজম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলামসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit