বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি মেম্বারের ভাই খুন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী হালদু নামে একটি বিল থেকে মো. আব্বাস ভুইয়া (৪৮) নামে এক ব্যক্তির লাশ শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্বাস ভুইয়া ওই ইউনিয়নের মেরাসানি গ্রামের সিদ্দিক ভুইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। 

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে এর থেকে সীমান্তের দূরত্ব ২০০-৩০০ গজ।  তবে এটি সীমান্তসংক্রান্ত কোন ঘটনা নয়। নিহতের পায়ের নিচে এবং কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো বিরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit