স্পোর্টস ডেস্ক : কিরতিপুরে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় পেয়েছে নেপাল। জয়ের পথে ৫৪ বলে ১১২ রান করেন দলপতি রোহিত। রান তাড়া করতে নেমে দলীয় ৮২ রানে নেপাল হারায় ৩ উইকেট। অনিল শাহ ৫, কুশাল ভুরতেল ১৬ ও মাল্লা ১৬ রান করেন।
৩ উইকেট চলে যাওয়ার পর বড় জুটি গড়েন দিপেন্দ্র সিং ও রোহিত মিলে। ১৪৬ রানের মাথায় দিপেন্দ্রকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন কেমো পল। ১৮ বলে ২৪ রান করেন দিপেন্দ্র। এরপর বিবেক যাদবকে একপ্রান্তে রেখে লড়াই চালিয়ে যান রোহিত। বিবেক আউট হন ৭ রান করে। দলীয় ১৯২ রানে ফিরে যান রোহিত। ৫৪ বলে তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়ের মার। বাকি কাজটা শেষ করে আসেন গুলসান ঝা ও প্রাটিস জিসি মিলে।
ঝা ৪ বলে ৯ ও জিসি ২ বলে ৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন ফোর্ড ও ম্যাককয়। কেমো পল পান ১ উইকেট। এর আগে রোস্টন চেজের ৭৪, আলিক আথানাজের ৪৭ ও কেসি কার্টির ৩৮ রানে ভর করে ২০৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের হয়ে ১টি করে উইকে নেন কামাল আইরে, দিপেন্দ্র সিং, রোহিত ও অবিনাশ বোহরা।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪