সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

২৪ কোটির স্টার্ককে বেঞ্চে রাখল কলকাতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে ২৪ কোটি রূপিতে স্টার্ককে দলে টেনেছিল কলকাতা। তবে যতোটা সাড়া ফেলে তাকে দলে টানা হয়েছে, মাঠে তার সিকিভাগও করে দেখাতে পারেননি দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই তারকা। 

কেকেআরের জার্সিতে নিজের প্রথম দুই ম্যাচে কোনো উইকেট ছাড়াই ১০০ রান দেন স্টার্ক। তবে এরপরেও তারকা ক্রিকেটারের ওপর আস্থা রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরের তিন ম্যাচে খানিকটা ঘুরেও দাঁড়িয়েছিলেন স্টার্ক। লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট নিয়ে দিয়েছিলেন ফর্মে ফেরার ইঙ্গিত। তবে পরের দুই ম্যাচে আবারও একই চিত্র।  
 
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে তো আরেকটু হলেই অঘটনের জন্ম দিয়ে ফেলতেন স্টার্ক। শেষ ৫ বলে ২১ রান ডিফেন্ড করতে গিয়ে বোলিং অলরাউন্ডার কারান শর্মার কাছে পরপর তিন বলে ৩ ছক্কা খান। শেষমেশ কলকাতা ম্যাচটা জিতলেও টনক নড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আসরে প্রথমবারের মতো বাদ পড়েছেন স্টার্ক। তার বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার দুশমন্থ চামিরাকে নিয়েছে কলকাতার দলটি। ইডেন গার্ডেন্সে টস হেরে শুরুতে ব্যাটিং করছে কলকাতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতার সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান। ওপেনিংয়ে নেমে সুনীল নারিন অপরাজিত আছেন ৮ বলে ১৭ রানে। উইকেটের অন্য প্রান্তে ফিল সল্ট ব্যাটিং করছেন ১৯ রানে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit