মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে কী লিখলেন রাফী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ Time View

বিনোদন ডেস্ক : নতুন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২৯ এপ্রিল। কিন্তু এ সিনেমা দর্শকদের সামনে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে আটকে দিয়েছে সেন্সর। সেন্সরে ভালোমানের একটি সিনেমা আটকে যাওয়ায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন রাফী। লেখেন দীর্ঘ স্ট্যাটাস।

বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) রাফী ‘অমীমাংসিত’ মুক্তি আটকে দেয়া প্রসঙ্গে সেন্সরের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ফেসবুকের স্ট্যাটাসে হতাশ হয়েই লেখেন,বাস্তবের সাথে মিলে গেছে তাই এটা মুক্তি দেয়া যাবে না! সিনেমা হতে হবে অবাস্তব!

রাফী আরও লেখেন,ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টা তাহলে এমন, কোনো সিনেমায় কোনো সাংবাদিক দম্পতি খুন হতে পারবে না?

কাল্পনিক কাহিনী উল্লেখ করার পরও যদি কোনো ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা এমন, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না টাইপ। এরপরই ক্ষোভ প্রকাশ করে রাফী বলেন, তাহলে কি সিনেমায় কোনো মেয়ে গুম হয়ে খুন হলে তা কুমিল্লার তনুর সাথে মিলানো হবে? সিনেমায় কোনো কিশোরের লাশ নদীতে পাওয়া গেলে, তার সাথে নারায়নগঞ্জের ত্বকী হত্যাকাণ্ড মেলানো হবে?

 

‘অমীমাংসিত’ সিনেমায় কোনো কিছুই প্রমাণ করা হয়নি, জাস্ট বিভিন্নজনের ধারণা দেখানো হয়েছিল, তারপরও এই সিনেমা আটকে দেয়াটা সত্যি দুঃখজনক!এরপরই আফসোস করে রাফী লেখেন,সিনেমায় কোনো খুন দেখানো যাবে না, কোনো ধর্ষণ দেখানো যাবে না, কোনো অপহরণ দেখানো যাবে না, কোনো গুম দেখানো যাবে না। আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেস্তে। এখানে কোনো খুন হয় না, কোনো গুম হয় না, কোনো ধর্ষণ হয় না। এভাবেই হাত পা বেঁধে সাতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে।

বুধবার (২৪ এপ্রিল) সেন্সর বোর্ডের সিদ্ধান্তে আটকে দেয়া হয় রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। সেন্সর বোর্ডের দাবি, রাফীর ‘অমীমাংসিত’ সিনেমার কাহিনির সঙ্গে বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনার মিল রয়েছে। উচ্চ আদালতে বিচারাধীন একটি মামলার সঙ্গে রাফীর সিনেমার সাদৃশ্য থাকায় এমন সিদ্ধান্ত সেন্সরের। সিনেমাটি সমাজে বিভ্রান্তির সৃষ্টির পাশাপাশি বিচারধীন মামলার তদন্তে বিঘ্ন করতে পারে। 

প্রসঙ্গত, ‘অমীমাংসিত’ সিনেমাটির কাহিনি দেশে ঘটে যাওয়া রহস্যময় হত্যাকাণ্ড সাংবাদিক দম্পতি সাগর- রুনির হত্যাকান্ডের সঙ্গে মিলে যায়। এক যুগ পেরিয়ে গেলেও যে হত্যাকাণ্ডের রহস্যজাল এখনও ভেদ করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit