মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিতর্কিত ক্যাচের ছবি পোস্ট করে যা লিখলেন মুশফিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুরে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৩১৭ রানের পুঁজি পায় মোহামেডান। জবাবে ২৮৪ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। ফলে ৩৩ রানে জয় পায় মোহামেডান। প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় মুশফিকের আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মুশফিক ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন। তবে কিছুক্ষণ পর বিপত্তি বাধে। মুশফিক মাঠ ছাড়ার আগে তার সতীর্থরা তাকে আটকান। তাদের দাবি ছিল মুশফিকের ক্যাচ নেয়া আবু হায়দারের পা বাউন্ডারি ছুঁয়েছে।

পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরে ওঠার সময় আবু হায়দারের পা বাউন্ডারি ছুঁয়েছে। এরপর খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে শেষ পর্যন্ত মুশফিককে আউট দেয়া হয়। ডিপিএলে পর্যাপ্ত ক্যামেরা না থাকায়, আম্পায়ারদের রিপ্লে দেখা সম্ভব হয়নি। ফলে আউট দেয়া হয় মুশফিককে। তবে সেই বিতর্কিত আউটের প্রতিক্রিয়া মুশফিক আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন। সেই ক্যাচে ছবি পোস্ট করে সেখানে ক্যাপশন হিসেবে লিখেছেন ‘মাশা আল্লাহ্‌।’

এদিকে গতকাল ম্যাচ শেষের পর প্রাইম ব্যাংকের খেলোয়াড়রা ড্রেসিংরুম থেকে বের হয়নি। প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড় মোহামেডানের কারও সঙ্গে হাতও মেলাননি। এনিয়ে গতকাল রনি তালুকদার সংবাদমাধ্যমে কথাও বলেছেন। মোহামেডানের হয়ে শতক করা রনি বলেন, ‘আমরা তো মাঠেই ছিলাম। বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit