শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানি করার অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে সাগর (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত সাগর দৌলতপুর থানা বাজার এলাকার বিপ্লব আজাদের ছেলে।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এক নারী চিকিৎসক কর্তব্য পালনকালে সাগর নামে স্থানীয় এক বখাটে যুবক তাকে নানাভাবে হয়রানি ও উত্ত্যক্ত করে। ঘটনটি উপজেলা প্রশাসনকে জানানো হলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে এক বছরের বিনাশ্রম করাদন্ড দেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে নারী চিকিৎসক চিকিৎসা দেওয়ার সময় সাগর নামে স্থানীয় এক যুবক তার সামনে দাড়িয়ে ওই চিকিৎসককে নানাভাবে হয়রানি ও উত্ত্যক্ত করে। এরআগেও ওই যুবক একই ঘটনা ঘটালে তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ড দিয়েছেন।দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক নারী চিকিৎসককে হয়রানি করার অভিযোগে এক যুবককে এ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit