মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

রাণীশংকৈলে সাংবাদিকদের নিয়ে ইএসডিও’র আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বেসরকারি সংস্থা ইএসডিও”র অফিস সভাকক্ষে বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলমের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,আদিবাসী সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- জেলা ইএসডিও’র সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ শাহীন। তিনি তার বক্তব্যে উপজেলার প্রেমদীপ প্রকল্পের আওতায় বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন ও অর্জনের তথ্য তুলে ধরেন।

আরো বক্তব্য দেন- প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিনিয়র সদস্য আনিসুর রহমান বাকী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহসভাপতি হুমায়ুন কবির, সম্পাদক মোঃ বিপ্লব, সহসম্পাদক রফিকুল ইসলাম সুজন, ইএসডিও কর্মকর্তা নূর আলম,আদিবাসী নেতা সুগা মুরমু ও মতিলাল মুরমু প্রমুখ। আদিবাসী নেতারা তাদের বক্তব্যে তাদের ভাষা ও সংস্কৃতিগত সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে তারা সরকারি পদক্ষেপ কামনা করেন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে আদিবাসীদের এগিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে চালু করা সরকারি বিভিন্ন সহায়তার কথা বলেন।তারা আদিবাসীদের মাদক সেবনের মতো ক্ষতিকারক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানান। এইসাথে তারা আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের আশ্বাস ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit