মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

এভারটনের কাছে হেরে শিরোপা স্বপ্নে ধাক্কা খেল লিভারপুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইয়ুর্গেন ক্লপের বিদায় যত ঘনিয়ে আসছে, ততই অচেনা লাগছে লিভারপুলকে। বিশেষ করে চলতি মাসে তাদের হতাশার রেশ কাটছেই না। ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল অলরেডরা। পরের ম্যাচে ফুলহামের বিপক্ষে সহজে জিতলেও আজ হোঁচট খায় মার্সিসাইড ডার্বিতে। তাদের ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ঘরের মাঠে ডার্বি জয়ের স্বাদ পেল এভারটন।

হারার পর যদিও আগের মতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়েই আছে লিভারপুল। কিন্তু দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের ওপর। ৩৪ ম্যাচ শেষে সেই ৭৪ পয়েন্টেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে তাদের শিরোপা স্বপ্নে আজকের হার বড় ধাক্কাই দিয়েছে।  সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। কিন্তু পাল্টা আক্রমণে বাজিমাত করেছে এভারটনই। ২৭ মিনিটে তাদের এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট। বিরতির আগ পর্যন্ত গোল বঞ্চিত থাকেন লিভারপুলের মোহামেদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েসরা। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। উল্টো ৫৮ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লুইন।   

দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে। এরপর আরও আক্রমণ চালায় তারা, কিন্তু কোনো কাজ হয়নি। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল এভারটন। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে।  

এদিকে ওল্ড ট্র্যাফোর্ডে দুইবার পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে শেফিল্ডকে এগিয়ে দেন জেডেন বোগলে। তবে বিরতির আগেই ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়ার। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। ১১ মিনিট পর পেনাল্টি থেকে ইউনাইটেডকে সমতায় আনেন ব্রুনো ফার্নান্দেস। ৮১ মিনিটে তার গোলেই এগিয়ে যান রেড ডেভিলরা। এরপর ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান রাসমুস হইলুন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit