মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

চরম শাস্তির মুখে নাভালনির শেষকৃত্য সম্পন্নকারী রাশিয়ান পুরোহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান রাশিয়ান ধর্মযাজক দিমিত্রি সাফ্রোনোভকে বরখাস্ত করা হয়েছে। তিনি ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির শেষকৃত্য পরিচালনা করেছিলেন।  খবর এনডিটিভির। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র প্যাট্রিয়ার্ক কিরিল জানিয়েছেন, রাশিয়ার অর্থোডক্স চার্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পুরোহিতের কোনো কাজ করতে পারবেন না দিমিত্রি। এমনকি পুরোহিতদের জন্য নির্দিষ্ট পোশাক পরার অধিকারও থাকবে না তার।

১৬ ফেব্রুয়ারি রাশিয়ার জেলে মৃত্যু হয় রাশিয়ার বিরোধী নেতা তথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নাভালনির। ১৯ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল নাভালনিকে।  তার সমর্থকদের অভিযোগ, জেলে লাগাতার নির্যাতনের ফলেই নাভালনির মৃত্যু হয়েছে। দীর্ঘ টালবাহানার পরে গত ২ মার্চ মস্কোতে সমাধিস্থ করা হয় রাশিয়ার প্রধান বিরোধী নেতাকে। সেইদিনের শেষকৃত্য পরিচালনা করেছিলেন রুশ অর্থোডক্স চার্চের পুরোহিত দিমিত্রি সাফ্রোনোভ। চার্চের সমস্ত রকম নিয়ম মেনেই নাভালনিকে সমাধিস্ত করেন তিনি।

নাভালনির শেষকৃত্যের দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন যা রাশিয়ায় একটি বিরল ঘটনা। গত দুই বছরে প্রায় ২০ হাজার লোককে আটক করা হয়েছে। যদিও ক্রেমলিন নাভালনির সমর্থকদের অভিযোগ অস্বীকার করেছে যে তাকে হত্যা করেছে। তার মৃত্যুপত্রে বলা হয়েছে, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন।  ৯ মার্চ ফুল দিয়ে সাজানো নাভালনির সমাধিতে বক্তৃতা দিতে গিয়ে, সাফ্রোনভ বলেন, নাভালনি রাশিয়ানদের হাল ছেড়ে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

এর পরই চার্চ কর্তৃপক্ষের রোষে পড়েন দিমিত্রি। যদিও চার্চ তার সিদ্ধান্তের কারণ জানায়নি। তবে আপাতত মস্কোর একটি গির্জায় বাইবেল পড়া ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না দিমিত্রি। পুরোহিতদের পোশাক পরার অধিকারও থাকবে না তার। ২০২৭ সাল পর্যন্ত এইভাবেই জীবন কাটাতে হবে তাকে।  রাশিয়ান অর্থোডক্স চার্চ পুতিনের প্রধান সমর্থক।

তারা LGBTQ সম্প্রদায়ের উপর ক্র্যাকডাউনসহ পুতিনের রক্ষণশীল সামাজিক নীতির প্রচারকে গ্রহণ করেছে এবং ইউক্রেনের ওপর সামরিক আক্রমণকে সমর্থন করে এসেছে। কেসনিয়া লুচেনকো, একজন বিশেষজ্ঞ যিনি রাশিয়ান অর্থোডক্স চার্চের সমালোচনা করে বলেছেন, সাফ্রোনভ ঝুঁকি থাকা সত্ত্বেও নাভালনির শেষকৃত্যে অংশ নিয়ে পুরোহিতের দায়িত্ব পালন করে ‘একজন প্রকৃত নায়ক’ হয়ে উঠেছেন।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit