শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নিরাপত্তাখাতে সম্পর্ক জোরদার করতে রাশিয়া-ইরান চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নতুন উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি খানিকটা শান্ত। তবে ভেতরে ভেতরে উত্তেজনা চলছেই। বিবদমান দুই পক্ষ ভেতরে ভেতরে শক্তি সঞ্চার করছে। ইরান চাইছে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে ইসরায়েলকে কাবু করতে। তাই তেহরান আমেরিকা বিরোধী বৈশ্বিক শক্তিগুলোর সাথে জোট বাঁধছে।

এবার রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা স্মারকে সই করেছে ইরান। নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতেই এই চুক্তি করা হয়েছে। 

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি আকবার আহমাদিয়ান ও তার রাশিয়ার কাউন্টারপার্ট নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত ১২তম আন্তার্জাতিক হাই রিপ্রেজেনট্যাটিভস ফর সিকিউরিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়। 

এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে। গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করছে। আর দু’টি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। 

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit