সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : চলমান তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি না সে বিষয়ে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।

রাজধানীর সচিবালায়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাপমাত্রার কথা বলা যায় না। আপ-ডাউন হয়। আমাদের দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি। দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব।

আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা বলেছে যে তাপমাত্রাটা বাড়তে পারে। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় বিদেশে আছেন। উনি কালকেই (শুক্রবার) বোধহয় ফিরবেন, তিনি ফেরার পর আমরা সিদ্ধান্ত নেব।

তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিছু প্রস্তাবনা দিয়েছে। যদি স্কুল খোলা রাখা হয় তবে শিশুদের স্কুলের সময় এগিয়ে আনা এবং ক্লাস সংখ্যা কমানোরও প্রস্তাব দিয়েছে তারা। এ বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা, জানতে চাইলে শামসুন নাহার বলেন, সেটা নিয়ে কাজ করবো পরে। আগে সামনের যেটা আছে সেটা শেষ করে নিই।

আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না, এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনলাইন তো আছে, সেটা আমরা পরে দেখবো। গ্রাম পর্যায়ে স্কুল আছে, তারা অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করেই আমাদের কাজ করতে হবে।

দেশব্যাপী তাপদাহ বইছে। ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী রোববার থেকে স্কুল খোলার কথা।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit