বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥

মাহিদুল-রিয়াদের বীরত্বে জয় মোহামেডানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২২ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে শেখ জামাল। শেখ জামালকে বড় সংগ্রহ এনে দেন সাইফ হাসান ও তাইবুর রহমান। সাইফ ১৪৬ বলে ১২০ ও তাইবুর করেন ১১৪ বলে ১০২ রান।

২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি মোহামেডানের। ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। এরপর রনি তালুকদার ও রুবেল মিয়াও সুবিধা করতে পারেননি। ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে যখন বিপদে পড়ে মোহামেডান, তখন দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১২২ বলে ১০১ করে ফিরে গেলেও, মোহামেডানকে জয় এনে দেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এই অভিজ্ঞ ব্যাটার অপরাজিত থেকেছেন ৮৮ বলে ৮৭ রান করে। তাতে ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। প্রথম লিগ আর সুপার লিগ মিলে ১১ খেলায় নবম জয়ে মোহামেডানের পয়েন্ট ১৮। আর সমান খেলায় চার হারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ১৬।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit