বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

নেদারল্যান্ডসে সরকারি সংস্থাগুলোকে ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শুক্রবার (১৯ এপ্রিল) নেদারল্যান্ডসের বিভিন্ন সরকারি সংস্থাকে ফেসবুক পেজ ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে এপি।

কারণ হিসেবে বলা হয়, এসব পেজের সঙ্গে যুক্ত ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে কী করা হয় তা এখনও নিশ্চিত নন তারা। ব্যবহারকারীদের তথ্য নিরাপদে সুরক্ষিত থাকে এমন নিশ্চয়তা না পেলে, সরকারি সংস্থাগুলোর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার উচিত হবে না বলে জানান তারা। 

এপির চেয়ারম্যান আলেইদ ওলফসেন বলেন, সরকারি সংস্থাগুলোর ফেসবুক পেজের স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা থাকা উচিত। দেশটির পক্ষ থেকে এরইমধ্যে ফেসবুকের পরিচালনা প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয় দেশটির পক্ষ থেকে।

নেদারল্যান্ডসের ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন বলেন, ফেসবুকের কার্যকরী পদক্ষেপ না দেখা পর্যন্ত এর ব্যবহার বন্ধ রাখা হবে। যদি প্রতিষ্ঠানটি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে পুরোপুরি এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit