বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

আজ মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপা ইন্টারের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মৌসুমে সিরি আ’তে মাত্র একটি ম্যাচ হেরেছে ইন্টার মিলান। অভিজ্ঞ ও তরুণের সংমিশ্রণে গঠন করা দলটিকে আবারও ইউরোপের পাওয়ার হাউজ বানিয়েছেন কোচ ইনজাঘি। ২০২১ সালে ইন্টারের দায়িত্ব নেয়ার পর দলে আমূল পরিবর্তন এনেছেন সাবেক এই ইতালিয়ান স্ট্রাইকার। গত মৌসুমে তো ইন্টারকে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছেন তিনি।

এদিকে গুঞ্জন উঠেছিলো, লিভারপুলে ক্লপের উত্তরসূরি হবে এই ইনজাঘি। তবে রোববার (২১ এপ্রিল) ইন্টার মিলানের সভাপতি স্টিভেন জ্যাং নিশ্চিত করেছেন, ইতালিয়ান কোচ যাচ্ছেন না কোথাও। একদিকে ইন্টারের জয়টি আজ দুইটি সাফল্য এনে দিবে। এক তো মিলান ডার্বি জয়, অপরটি লিগ শিরোপা জয়। অপরদিকে এসি মিলানের সামনে শুধুই সুযোগ থাকছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিশ্চিত করা। আজ মিলান ডার্বি জয় করলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে স্টেফানো পিওলির দলের। তবে আজ হারলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকছে তাদের।

এদিকে আজ যদি মিলান ডার্বি জিতে লিগ শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান, তবে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান থেকে লিগ শিরোপায় এগিয়ে যাবে তারা। এখন পর্যন্ত দুই দলই ১৯টি করে লিগ শিরোপা জিতেছে। চলতি মৌসুমে ইন্টার জিতলে তাদের লিগ শিরোপা হবে ২০টি। তবে ইতালিয়ান লিগে সর্বোচ্চ লিগ শিরোপা জেতা দল য়্যুভেন্তাস। ৩৬ বার লিগ শিরোপা জিতেছে তুরিনের বুড়িরা।

আজকের মিলান ডার্বিতে নামার আগে যেমন এগিয়ে আছে ইন্টার মিলান, ঠিক তেমনি এই দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে সিমোনের দল। এখন পর্যন্ত লিগে ২২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ৮৪ জয় ইন্টারের, ৭১ জয় এসি মিলানের। আর ৬৭টি ম্যাচ ড্র হয়েছে। লিগে শেষ দশ দেখাতেও এগিয়ে ইন্টার। ছয় জয়ের বিপরীতে এসি মিলানের জয় মাত্র তিনটিতে।       

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit