সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চৌগাছায় ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে বৃত্তবান ও প্রবাসীদের নিকট বাবার আকুতি

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে এক অসহায় বাবার সমাজে বৃত্তবান ও প্রবাসীদের নিকট আকুতি। শিশু সন্তানকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন নাসিম রেজার দিনমজুর পিতা আলা উদ্দীন। নাসিম রেজা (৩) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের দিনমজুর আলাউদ্দীনের ছেলে। বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তিন বছরের শিশু নাসিম রেজা। এ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।

নাসিম রেজার দিনমজুর বাবা আলাউদ্দীন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন নাসিম রেজার ক্যান্সার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সঠিক সময় চিকিৎসা করানো সম্ভব হলে স্বাভাবিকভাবে বাঁচার সম্ভাবনা রয়েছে তার। এখন পর্যন্ত ছেলের চিকৎস্যা করাতে খরচ হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এই টাকা যোগান দিতে নিজের বসতভিটাও বিক্রি করেছেন তিনি। নাসিমের চিকিৎসার জন্য এখনো প্রয়োজন ৮/৯ লাখ টাকা। আমার আর বিক্রি করারমত কিছুই নেই। তাই তিনি বুকের মানিক ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগীতা কামনা করেছেন । সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমারছেলের মুখে হাসি ফুটবে।

দিনমজুর বাবা ৮ মাস যাবৎ ধার-দেনা করে ছেলের চিকিৎসা খরচ চালিয়ে আসছেন। ধার দেনা করে বাড়িতেই চিকিৎসা চলছে তার। টাকার জন্য ঢাকায় চিকিৎসকের কাছে নিতে পারছেন না। একদিন কাজ নাকরলে ঘরে খাবার জোটে না তাদের। সন্তানের অসুস্থতার জন্য কাজও করতে পারছেন না তিনি। নেই কোনো জমি-জমা। মাথায় রয়েছে ছেলের চিকিৎসার খরচ ও ঋণের বোঝা।

তিনি বলেন, ঢাকার শ্যামলীতে শিশু মেলা ক্যান্সার হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ বেলায়েত হোসেনের তত্বাবধায়নে ১১ নং ওয়ার্ডে ভর্তি ছিল নাসিম। বর্তমানে টাকার অভাবে শিশু নাসিম বাড়িতেই বিছায় শুয়ে কাতরাচ্ছে।সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ একাউন্ট নম্বর-০১৭৪৫৩৮০৫০১ এবং মোঃ নাসিম রেজার নামে বাংলাদেশ ইসলামী ব্যাংক পাবলিক লিঃ এর এজেন্ট ব্যাংকিং হিসাব নম্বর-২০৫০৭৭৭৬৭০৫৪০৩৬২২।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit