শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বিয়ের গেইটে সাজসজ্জায় চেয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেইটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল  ৯টারসাড়ে দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি বিয়ের ডেকোরেশনে কাজ করতেন। নিহত দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) একই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট বাজারের হাফেজ মোশারেফ হোসেনের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে গত ৬ বছর যাবত খোকন গেইট মিস্ত্রীর কাজ করতেন। আজ দুপুরে সেখানে চরপার্বতী ইউনিয়নের মেহেরুন নেছা এলাকার মিস্টারের ছেলের সাথে একই ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাবুলের মেয়ের সাথে বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল। এজন্য তিনি সকালে ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা গেইটের নিচের অংশে কাপড়ের সাজসজ্জার কাজ শুরু করেন। ওই সময় চেয়ার থেকে পড়ে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনপ্রিয় কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী হাফেজ মোশারেফ হোসেন বলেন, সকাল থেকে খোকনকে ভীষণ অসুস্থ দেখা যায়।  ধারণা করছি স্ট্রোক করে চেয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়। চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মো.হানিফ আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। তবে আমি বর্তমানে ছুটিতে আছি।   

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit