শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিউলি চাকমাকে তার হারানো মোবাইল উদ্ধার করে দিলেন খাগগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি জেলা সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং জনগণকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে সব সময় তৎপর।এর ধারাবাহিকতায় শিউলি চাকমাকে তার হারানো মোবাইল উদ্ধার করে দিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
গত ১১/০৪/২০২৪ তারিখে শিউলি চাকমা (২৯) এর কাছ থেকে হারিয়ে যাওয়া realme 8 স্মার্টফোনটি  খাগড়াছড়ি জেলার সাইবার ইন্টেলিজেন্স  এন্ড ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে খাগড়াছড়ি দুর্গম এরিয়া থেকে উদ্ধারপূর্বক রোববার (২১ এপ্রিল) খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর মাধ্যমে ফোনটির প্রকৃত মালিক শিউলি চাকমার কাছে হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, আমরা জনগণের সেবায় সর্বদা নিবেদিত প্রাণ। আমি চাই খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষ তাদের প্রয়োজনে পুলিশের কাছে আসুক। পুলিশ এবং জনগণের মাঝখানে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। আমরা এখন  জনগণকে প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে থাকি। পুলিশ বর্তমান সময়ে জনগণের কাছে আস্থার একটি প্রতীক। 
শিউলি চাকমা তার সদ্য হারিয়ে যাওয়া স্মার্টফোনটি অক্ষত অবস্থায় ফিরে  পেয়ে অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন, আমার ফোনটি যখন হারিয়ে যায়, তখন আমি ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে যে পুলিশ আমার হারিয়ে যাওয়া ফোনটি আমার কাছে পৌঁছে দিবে তা ছিল কল্পনাতীত। আমি পুলিশের কাছে  কাছে কৃতজ্ঞ। পুলিশ সুপার স্যার কে  ধন্যবাদ আমাদের জন্য আন্তরিকভাবে  কাজ করার জন্য।
এ সময় শিউলি চাকমার পাশে থাকা তার বড় ভাই বলেন, আমরা সত্যিই আনন্দিত পুলিশ এত দ্রুত সময়ের মধ্যে আমাদের হারানো ফোনটি ফিরিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কাজ অতি আধুনিক হয়েছে এবং পুলিশ জনগণের সেবা করতে সর্বদাই প্রস্তুত। পুলিশ সুপার স্যারকে বিশেষ ধন্যবাদ তার জেলার প্রত্যেকটি ঘটনার নিজে সার্বিক খোঁজ রাখেন। আজ স্যার  নিজেই আমাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের হাতে আমাদের হারানো ফোনটি ফিরিয়ে দিয়েছেন। এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মো. জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ তফিকুল আলম , খাগড়াছড়ি জেলার সাইবার ইন্টেলিজেন্স  এন্ড ইনভেস্টিগেশন সেলের পদস্থ কর্মকর্তারা ।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit