সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

২৬ এপ্রিল ঘিরে শঙ্কা, মুখোমুখি হবে কি আওয়ামী লীগ-বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : গেল বছরের ২৮ অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করেছিল বিএনপি। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। তবে নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও পোড়াওয়ে নিহত হন এক পুলিশ সদস্য। গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসবভনসহ বেশকিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহসাচিবসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেফতার হন তখন। এরমধ্যে গেল ৭ জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
 
নির্বাচনের পরপর মহাসচিবসহ দলের বেশিরভাগ নেতা জামিনে মুক্ত হয়ে আবারও রাজনৈতক কর্মসূচির মাধ্যমে দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
  
নেতারা ২৬ এপ্রিলের সমাবেশকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আমাদের উদ্দেশ্য একটি, গণতন্ত্র ফেরাতে হবে। আমরা এই সরকারের বিদায় চাই।
 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জনগণ আমাদের সঙ্গে আছে, তাই সরকার বিদায়ে আমরা কৌশল নির্ধারণ করছি। অধিকার আদায়ে জনগণ সড়কে নামবে, বিএনপি আন্দোলন পরিচালনা করে সরকারকে বিদায় করবে।’এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার। তবে সমাবেশ ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ২৬ এপ্রিল আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দেন। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণ উন্নয়নের প্রতিদান দেবে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit