আন্তর্জাতিক ডেস্ক : ৮০০ আফগান শরণার্থীকে নিজ দেশে পুশব্যাক করেছে পাকিস্তান। ৪৮ ঘণ্টায় ৮শ ৩৭ শরণার্থীকে জোর করে নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৯০টি পরিবারের ৪শ ৬৮ জন এবং ৬৭টি পরিবারের ৩শ ৬৯ জন আফগান নাগরিক রয়েছেন।
রোববার (২১ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা এএনআই আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেসের বরাত দিয়ে এ খবর জানায়। খবরে বলা হয়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা তোরখাম ও স্পিন বোলডাক দিয়ে তাদের পুশ ব্যাক করা হয়। আফগানিস্তানের দ্য মিনিস্ট্রি অব রিফিউজিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪