বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

ভারতের মণিপুরের ১১টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অনুষ্ঠিত বৃহত্তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপে সহিংসতার খবর পাওয়ার পর মণিপুরের ১১টি স্থানে ভোট বাতিলের ঘোষণা দিয়ে নতুন ভোটের নির্দেশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

সোমবার (২২ এপ্রিল) এই ভোট অনুষ্ঠিত হবে বলে শনিবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে মণিপুরের প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন। রোববার (২১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান বিরোধী দল কংগ্রেস বুথ দখল ও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মণিপুরের ৪৭টি ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানালেও রাজ্যটির ১১টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, শুক্রবার মণিপুরে ঘটেছে বেশ কয়েকটি সহিংসতার বিক্ষিপ্ত ঘটনা। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। সহিংসতার ঝুঁকি সত্ত্বেও প্রচুর পরিমাণে ভোটার উপস্থিত হয়েছিল ভোটকেন্দ্রগুলোতে। গত বছরে রাজ্যটিতে সংঘর্ষে অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছিল।

গত বছরের মে মাস থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতি ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ের কারণে উত্তাল মণিপুর। মেইতিদের নিয়ন্ত্রিত উপত্যকা এবং কুকি অধ্যুষিত পাহাড়ের মধ্যে বিভক্ত এই রাজ্য। ফেডারেল আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি নো ম্যানস ল্যান্ড দিয়ে বিভক্ত মেইতি ও কুকিদের অঞ্চল।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit