মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিমকোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ঈদুল ফিতরের সরকারি ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত।

গত ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি, ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার কোর্ট, হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্নে বেশ কটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলে।

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছে প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

সে অনুযায়ি আইনজীবী ও বিচারকগণ আজ রোববার গাউন ছাড়া বিচারিক কার্যক্রমে অংশ নেন।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়। আজ ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান থাকায় আজ ২১ এপ্রিল থেকে দুই নম্বর কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচারকাজ চলছে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit