শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরের আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৮৯৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় আবারও এক প্রসূতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লাভলী আক্তার কান্তা (৩৫) নামে ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরই ক্লিনিক মালিক ও পরিচালক আব্দুল লতিব ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দিয়েছে
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লাভলী আক্তার কান্তার সন্তান প্রসব করানো হয়। পরে প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্ত শুন্যতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়। মৃত প্রসূতি লাভলী আক্তার কান্তা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসাদ মিস্ত্রির স্ত্রী। নিহতের স্বামী আসাদের অভিযোগ করে বলেন, আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। একই ঘটনা এরআগেও ঘটেছে। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে তিনি সুষ্ঠ বিচার ও ক্লিনিক মালিকের শান্তির দাবি করেন।ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমার কাছে এ ধরনের অভিযোগ কেউ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য অবৈধ ও অনুমোদনহীন আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ঘটনা বার বার ঘটলেও প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয়ায় ক্লিনিক মালিক পার পেয়ে যাচ্ছেন বলে ভূক্তভোগীদের অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এদিকে শনিবার ওই ক্লিনিকে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৪/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit