শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সিলেটে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর সকল নাগরিকবৃন্দকে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে। আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী
ইপিআই টিকাদান কেন্দ্রে এবং কুমারপারাস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকবৃন্দকে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে।

বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশনর এলাকার ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইপিআই টিকাদান কেন্দ্র ও ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে টিকা গ্রহণ করা হবে। যথাসময়ে সকল নাগরিকদের টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য যে, কোভিড-১৯ ভ্যাকসিন শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রদান করা হবে। টিকার মজুদ শেষ হলে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। ভ্যাকসিনের ডোজ অনলাইন/সুরক্ষা ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা থাকবেনা।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit