বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শতাধিক মিসাইল-ড্রোন দিয়ে মার্কিন-ইসরায়েলি টার্গেটে ইরানের তাণ্ডব নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর পোরশায় স্বামীর হাতে স্ত্রী খুন স্কালোনি / ১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র, তার বিশ্বকাপে খেলা হবে সৌভাগ্যের ‘ইরান যুদ্ধের কারণে চরম দারিদ্র্যের কবলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ’ বিদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়াল ফিলিপাইন দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো প্রশাসনের অভিযান বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়াংকা? পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

সিলেটে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধি-শান্তির পথে এগিয়ে যাবার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিশ^ ঐতিহ্য দিবস পালিত হয়েছে। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট. সিলেট-এর উদ্যোগে (১৮ এপ্রিল বৃহস্পতিবার) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ‘ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

ট্রাস্টের সদস্যসচিব অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের স্থাপনা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন আনাচে-কানাচে অসংখ্য প্রতœস্থল বিদ্যমান উল্লেখ করে এইসব প্রতœস্থল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা উল্লেখ করেন অনেক ক্ষেত্রে শুধুমাত্র অসচেতনতার কারণে আমাদের অনেক ঐতিহাসিক নিদর্শন আমরা ধ্বংস করে ফেলি।

মুক্ত আলোচনায় নানা পেশার ব্যক্তিরা সাম্প্রতিক সময়ে সিলেটের আবু সিনা ছাত্রাবাসের স্থাপনা, গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ ভেংগে ফেলার দুঃখজনক ঘটনার উল্লেখ এখন পর্যন্ত টিকে থাকা ঐতিহাসিক স্থাপনাসমুহ সংরক্ষণে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে সিলেটে প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক অফিস স্থাপনের আহবান জানান।আলোচনায় অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাপা সিলেট-এর সভাপতি জামিল আহমদ চৌধুরী, শাবিপ্রবি’র সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাবুর রহমান, শাবিপ্রবি’র ড. এম ফারুক উদ্দিন, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, এডভোকেট আনসার খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ,

এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ এম. শহীদুল ইসলাম, বাসদ নেতা উজ্জ্বল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সহসভাপতি সেলিম আউয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, সেইভ দ্য হেরিটেজ-এর সভাপতি আবদুল হাই আল হাদী, এডভোকেট সৈয়দ মনির আহমদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তানজিনা বেগম প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit