সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ব্রাজিল উপকূলে ভেসে আসা নৌকায় মিলল ২০ মরদেহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচে যাওয়া মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের ফেডারেল পাবলিক মিনিস্ট্রি রবিবার (স্থানীয় সময় ১৩ এপ্রিল) জানিয়েছে, উত্তর-পূর্বে ব্রাগান্সার প্যারার উপকূলে নৌকাটি পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু মরদেহ গুলো পচে যাওয়ায় নৌকায় ঠিক কতজন মারা গেছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।  

এদিকে তদন্তকারীরা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের অদিবাসী নয়, তারা সম্ভবত ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্য দিকে  ব্রাজিলের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই সময়টাতে কোনো ব্রাজিলিয়ানের নিখোঁজ হওয়ার খবর তারা পাননি।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit