সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

বেনজেমার সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : উর্বশী রাউতেলার অভিনয় নিয়ে যতটা চর্চা হয়, তার চেয়ে বেশি তার প্রাত্যহিক জীবন নিয়ে। সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। দিন কয়েক আগেও ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান রিশাভ পন্তের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছিল। গুঞ্জন উঠছিল রিশাভের প্রেমে পড়েছেন উর্বশী । কারণ উর্বশী প্রায়ই সামাজিক মাধ্যমে পন্তকে নিয়ে মন্তব্য করতেন এবং ভারতের ম্যাচ দেখতে ক্রিকেট স্টেডিয়ামেও যেত তাকে। পন্তকে নিয়ে মাঝেমধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে বহুবার ট্রলেরও শিকার হয়েছেন উর্বশী।

 কিন্তু সে সব ছাড়িয়ে গত শুক্রবার উর্বশীর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমার সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ বলিউড অভিনেত্রী। ছবির ক্যাপশনে হার্ট ইমোজি যুক্ত করে সেখানে তিনি লিখেছেন ‘লাভ’। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন, ফরাসি ফুটবলারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন উর্বশী।
 
নেটিজেনদের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি ফরাসি ফুটবলারের ১৫তম বান্ধবী হতে যাচ্ছেন।’

অন্য একজন লিখেছেন, ‘সে কি করিম বেনজেমার সঙ্গে ডেট করছেন?’

 
তবে এসব গুঞ্জন নিয়ে বেনজেমা বা উর্বশী কেউই মুখ খোলেননি। দুজনের সাক্ষাত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। ‍উর্বশী মূলত একটি গানের শুটিংয়ে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। তখন তার সঙ্গে দেখা হয়ে যায় বেনজেমার। এরপর দুই ভিন্ন জগতের দুই তারকা এক ফ্রেমে বন্দী হন।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন বেনজেমা। কিন্তু তার দুবাইয়ে হঠাৎ উপস্থিত হওয়ার কারণ জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit