সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

আলোচনায় হিজবুল্লাহর ‘কাতিউশা’ রকেট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ওপর শিগগিরই সরাসরি ইরানের হামলার শঙ্কার মধ্যে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গতকাল শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যে এটি ছিল ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে ‘শত্রুপক্ষের কামানের বিভিন্ন স্থাপনায়’ এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। হামলার পর উপদ্রুত এলাকাগুলোতে সাইরেন বাজতে শোনা যায়। এ সময় তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো।

হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ৪০টি রকেট ছোড়া হয়েছে বলে শনাক্ত করা গেছে। সেগুলোর বেশির ভাগ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit