সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে রাজের?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : একমাত্র ছেলে পূণ্যের সঙ্গে ঈদ উদযাপন করেছেন পরীমণি। ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন অভিনেত্রী। পরী-রাজের ছেলের জন্মের পর নাম রাখা হয়েছিল রাজ্য। ভালোবেসে তারকা দম্পতি এই নামটি রেখেছিলেন। কিন্তু বিচ্ছেদের পর পরী ছেলেকে কখনও পদ্ম, কখনও পূণ্য নামে ডাকেন। পরীমণি সংবাদমাধ্যমকে এর আগে জানিয়েছিলেন ছেলের কোনো খোঁজখবর নেন না রাজ। এবার ঈদের দিনও ছেলেকে দেখতে যাননি রাজ। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন বিষয়টি, সঙ্গে জানিয়েছেন কারণও।

রাজ বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয়নি। অস্বীকার করার উপায় নেই, বিচ্ছেদের পর আমার আর পরীর মধ্যে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেই। বিষয়টি এমন একটি জায়গা এখন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে। এ ব্যাপারে আমার আইনজীবী সেভাবে আমাকে নির্দেশনা দেবেন, সেভাবেই আমাকে চলতে হবে। তবে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে আমার সন্তান। সে হাসিখুশিতে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটাই আমার সন্তানের জন্য দরকার ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

রাজ এবারের ঈদ কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া। সেখানে গ্রামে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন তিনি। ঈদ উপলক্ষে রাজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবি তিনটি হলো ‘কাজলরেখা, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’। তিনটি সিনেমায় অসম্ভব সাড়া ফেলেছে দর্শকের মাঝে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit