বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মঙ্গলবার বিকেলে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র্ ্যাব। মো. তোফাজ্জল হোসেন নামে ওই আসামীকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার বিকেলে র্ ্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, বিজয়নগর উপজেলার বাসিন্দা তোফাজ্জল হোসেন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ২০১৮ সালে দায়ের হওয়া মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা হওয়াট থেকে তিনি পলাতক ছিলেন।
কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/রাত ৯:১৮