বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

দেশীয় অস্ত্রসহ ৪ জন ছিনতাই কারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কের বড়হরণ নামক এলাকা থেকে তাদের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটকরা হলেন, জেলার আশুগঞ্জের লালপুরের নছর উদ্দিনের ছেলে  ফয়সাল (২৭), একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম(২২),  সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (২৭) ও একই এলাকার মলাই মিয়ার ছেলে আব্দুর রহমান (২১)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, জেলা শহরের জগত বাজারের মেসার্স আল মদিনা বাণিজ্যলয়ের মালিক আশিকুল ইসলাম ও  মোহাম্মদ ইলিয়াস মিয়া তাদের বাড়ি ফিরছিলেন। তাদের সাথে ৬ লাখ টাকা সহ একটি ব্যাগ ছিল। পথিমধ্যে তাদের ব্যাগ ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল একটি দল। বিষয়টি গোপনে জেলার গোয়েন্দা শাখার সদস্যরা সোর্সের মাধ্যমে জানতে পারে। পরে ব্যবসায়ীরা যাওয়ার আগেই তথ্য অনুযায়ী জায়গায় অভিযান চালিয়ে ৪জনকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।  
  
তিনি আরও জানান, ডিবির উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫জন ছিনতাইকারী পালিয়ে গেছে। আটকদের কাছ থেকে দেশীয় তৈরি এসএস পাইপের চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দারের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit