বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

চুরি করে আনে নারীরা, নিয়ে যাওয়ার সময় ২৭ মোবাইল ফোনসহ গ্রেপ্তার যুবক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৭টি চোরাই মোবাইল ফোনসহ রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ধরমন্ডল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ধরমন্ডল এলাকার অনেক নারী মোবাইল ফোন চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। ওই নারীদের কাছ থেকে ফোন কিনেন রুবেল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) রুপন নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল এলাকার বাহার চেয়ারম্যানের বাড়ির সামনের কাঁচা রাস্তার সেতুর উপর অভিযান চালানো হয়। এ সময় রুবেল মিয়ার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ২৭টি মোবাইল ফোন পাওয়া যায়। অভিযানের সময় রুবেলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে কয়েকজন নারীর কাছ থেকে এসব মোবাইল ফোন সে কিনে আনে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit