মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কোহলির সেঞ্চুরিতে বেঙ্গালুরুর ১৮৩ রানের চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : দলীয় সংগ্রহের নতুন রেকর্ড দেখেছে এবারের আইপিএল। দেখেছে ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শনী। হাইনরিখ ক্লাসেনের তাণ্ডব থেকে শিবম দুবের মারকাটারি ব্যাটিং। কিন্তু সেঞ্চুরির দেখা পাওয়াই যাচ্ছিল না। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে এসে সে অপেক্ষা ঘুচল। বিরাট কোহলির ব্যাটে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল। রাজস্থানের বোলারদের তুলোধুনো করে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে কোহলি রাজস্থানের বিপক্ষে বেঙ্গালুরুকে এনে দিয়েছেন লড়াইয়ের রসদ। ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করেছে বেঙ্গালুরু।

জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি মিলে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন। ১৪ ওভারে ১২৫ রান চলে আসে তাদের জুটিতে। তাদের সে জুটিতে বাধ সাধেন যুজবেন্দ্র চাহাল। ১৪তম ওভারের শেষ বলে ডু প্লেসিকে বাটলারের ক্যাচ বানিয়ে ফেরান এই স্পিনার। ৪৪ রানে সাজঘরের পথ ধরেন বেঙ্গালুরু অধিনায়ক।

ডু প্লেসির পর গ্লেন ম্যাক্সওয়েল (১) এবং সৌরভ চৌহানও (৯) তড়িঘড়ি ফেরেন। দলের স্কোরকে লড়াকু বানানোর চ্যালেঞ্জ সামনে রেখে ব্যাট করতে হয় কোহলি। ৩৯ বলে ৫০ ছোঁয়া কোহলি তিন অঙ্কের ঘরে পৌছাতে খরচ করেন আর মোটে ২৮ বল। শেষ পর্যন্ত ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি। তার ইনিংসে ছিল এক ডজন চার এবং এক হালি ছক্কার মার। তার ব্যাটে চড়েই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে দ্বিতীয় জয়ের খোঁজে থাকা বেঙ্গালুরু।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit