শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি কমানোর সিদ্ধান্ত, ক্ষেপলেন বরিস জনসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাবছে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার লাগাম টানতে এ নিয়ে বিতর্ক হয়। এসময় নীরব থাকায় পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সমালোচনা করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাথে যুক্ত তিন ব্রিটিশ ত্রাণকর্মী নিহত হওয়ার পরই ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সব প্রধান রাজনৈতিক দলের এমপিরা। 

সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতিসহ ছয় শতাধিক আইনজীবীর স্বাক্ষরিত চিঠিতেও একই মনোভাব ব্যক্ত করা হয়েছে। ইসরায়েলের দাবি এ হামলা ইচ্ছাকৃত নয়। ব্যর্থতা মেনে নিয়ে ইতোমধ্যে হামলায় যুক্ত দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তবে জাতিসংঘ ও সংশ্লিষ্টরা জানিয়েছে, তাদের চলাচলের রুট সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল করার পরও ইসরায়েল এ হামলা চালায়। এটা অনিচ্ছাকৃত হওয়ার কোনো সুযোগ নেই। 

ডেইলি মেইলের একটি কলামে বরিস জনসন লিখেছেন, ‌‌‘ডব্লিউসিকে বহরের ওপর হামলা ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। … যদি পশ্চিমারা ভেঙে পড়তে থাকে, বিশেষ করে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যদি ভেঙে পড়ে, তাহলে ইসরায়েলিরা রাফায় প্রবেশ করতে পারবে না। গাজায় হামাসকে সামরিক বাহিনী হিসেবে উৎখাত করতে পারবে না।’

তার প্রশ্ন, ‘ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য এখন অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন, এটা যারা মনে করেন তারা কি একদল খুনি ও ধর্ষকের হাতে বিজয় তুলে দিতে চান?’

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit