শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ইসরায়েলের পক্ষ নিলে ঘোর বিপদ, যুক্তরাষ্ট্রকে শাসালো ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মাদ জামশিদি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ফাঁদে পা দেয়ার ব্যাপারে সতর্ক করেছেন। 

যুক্তরাষ্ট্র ইরানকে বলেছে, ‘ইসরায়েল থেকে দূরে থাকো, যাতে তুমি আঘাত না পাও।’ তবে ইরানের এই হুঁশিয়ারি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। 

গত সোমবার সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডের দুই ব্রিগেডিয়ার জেনারেলসহ ৭ জন নিহত হন।  

এই হামলার প্রতিবাদে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে বলেছে। 

এসময় ইরান কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে না বলেও আশ্বস্ত করেছেন জামশিদি। 

কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে নিজেদের সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।

এদিকে ইরানের এমন হুমকিকে গুরুত্ব নিয়ে দেখছে ইসরায়েল। ইতোমধ্যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে তেলআবিব। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।  

বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর ছুটি বাতিল করা হয়েছে দেশটিতে। বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা। যুদ্ধের শঙ্কায় পূর্বের আশ্রয়কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরায়েল।  

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit