রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

রাজস্থানের নারীদের সম্মানে বিশেষ জার্সি পরে মাঠে নামবে স্যামসনরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে সানজু স্যামসনের দল। সেখানে তারা লিখেছে, ‘শনিবার বিশেষ দিন। আমরা সবাই পুরো গোলাপি জার্সি পরব। রাজস্থানের নারীদের সম্মান জানাব আমরা।’মূলত রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের কর্মজীবী নারীরা, যারা সমাজ বদলের কাজ করছেন তাদের সম্মানে ফ্র্যাঞ্চাইজিটির এমন উদ্যোগ।

এ বিষয়ে রাজস্থান লিখেছে, ‘৬ এপ্রিল রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে জয়পুরে রাজস্থানের প্রত্যেক ক্রিকেটার পুরো গোলাপি জার্সি পরে খেলবে। রাজস্থানের প্রত্যন্ত এলাকার নারীরা সমাজ বদলের কাজ করছেন। তাদের এই কাজে সমর্থন ও নারীদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 

শনিবার (৬ এপ্রিল) জয়পুরে চলতি আইপিএলের ১৯তম ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে চলতি আসরে দুর্দান্ত সময় কাটাচ্ছে রাজস্থান। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতে জিতেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পরে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। রাজস্থানের বিপরীত অবস্থানে বেঙ্গালুরু। আসরে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে কোহলিরা।

আজকের ম্যাচে রাজস্থানকে হারাতে না পারলে বেঙ্গালুরুর প্লে-অফে যাওয়ার লড়াই আরও কঠিন হবে। রাজস্থান যদি এই ম্যাচ জেতে তা হলে চার ম্যাচের চারটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit