বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

যাত্রী নেই গাবতলী বাস টার্মিনালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আর হাতেগোনা কয়েকদিন বাকি থাকলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে তেমন কোনো যাত্রী নেই। যারা গাবতলীতে আসছেন তাদের বেশিরভাগই অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য কাউন্টারে এসে যোগাযোগ করছেন। 

শনিবার সরেজমিন রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

সরেজমিন দেখা গেছে, বেশিরভাগ কাউন্টার ফাঁকা। সকাল থেকে লোকজনের আনাগোনা কম। যাত্রীর চাপ কম থাকায় অনেকে কাউন্টার বন্ধ রেখেছেন। 

হানিফ পরিবহণের ঢাকা-বরিশাল রুটের কাউন্টার ম্যানেজার নজরুল বলেন, যাত্রী সংকটে সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের কোম্পানির কোনো বাস ছাড়েনি। পদ্মা সেতু হওয়াতে দক্ষিণাঞ্চলের সব যাত্রী সায়েদাবাদমুখী হয়েছে। রানিং কোনো যাত্রী নেই। যেসব যাত্রী আসছেন তারা ৮ ও ৯ তারিখের টিকিট বুকিং দিতে গাবতলীতে এসেছেন। 

গাবতলীর ঈগল পরিবহণের স্টাফ মানিক বলেন, গত ২ দিন বৃহস্পতি ও শুক্রবার যাত্রীর চাপ একটু বেশি থাকলেও আজ (শনিবার) তুলনামূলক চাপ কম। লম্বা ছুটির কারণে অনেকে ভেঙে ভেঙে বাড়িতে গেছে। এ ছাড়া অফিস-আদালত ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর ভিড় বাড়বে গাবতলীতে। 

গাবতলী বাস টার্মিনালের পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৮ ও ৯ তারিখ- এই দুই দিন যাত্রীর চাপ বাড়বে গাবতলীতে। 

 

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit