মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বাংলাদেশে খুনের দায়ে গ্রেফতার মার্কিন নাগরিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে এসে ২০২১ সালে এক মার্কিন নাগরিককে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন শহরে আরেক মার্কিনি গ্রেফতার হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় বলে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের প্রধান প্রিন্সিপাল ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি জানিয়েছেন, খুন হওয়া ব্যক্তি এবং অভিযুক্ত দুজনই মার্কিন নাগরিক। 

আদালতের নথি অনুসারে, ২০২১ সালের ১১ জুন নিউইয়র্কের ব্রঙ্কসের গ্যানেট রোজারিও (৫২) বাংলাদেশে অবস্থানরত মাইকেল রোজারিওকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে গ্যানেট রোজারি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন।

এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ জেমস এইচ স্মিথ বলেন, গ্যানেট রোজারিও বাংলাদেশে মার্কিন নাগরিক মাইকেল রোজারিওকে পূর্বপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। 

গ্যানেট রোজারিওকে বৃহস্পতিবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আদালতে হাজির করা হয়।

গ্যানেট রোজারিওর বিরুদ্ধে বিদেশের মাটিতে মার্কিন নাগরিককে হত্যা, সহিংসতা অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit