মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে তুরস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এই তথ্য জানিয়েছেন।

জানুয়ারি থেকে তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে কয়েক ডজন ব্যক্তিকে আটক, গ্রেফতার ও অভিযুক্ত করেছে। গত মাসে ছয়জনকে আসামি করা হয়।

তুরস্কসহ ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে বসবাসরত হামাস সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করলে ইসরায়েলকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ইয়ারলিকায়া বলেন, তুরস্কে লক্ষ্যবস্তু ব্যক্তি ও কোম্পানি সম্পর্কে মোসাদের কাছে তথ্য সংগ্রহ ও বিক্রি করার অভিযোগে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছয়জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit