মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

কেন জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিলো বতসোয়ানা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিকে এক অদ্ভুত হুমকিই দিয়েছে বতসোয়ানা। দেশটির প্রেসিডেন্ট জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।

প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসি বলেন, ‘আমরা জার্মানিকেও এমন উপহার দিতে চাই। উপহার গ্রহণের ক্ষেত্রে আমরা জার্মানদের কাছ থেকে না শুনতে চাই না।’

হাতি শিকারের (হান্টিং ট্রফি) ওপর জার্মান বিধিনিষেধের কারণেই চটেছেন বতসোয়ানার প্রেসিডেন্ট। তাই তিনি জার্মানিকে এমন হুমকি দিয়েছেন।

হান্টিং ট্রফি বা শিকারের শিরোপা হলো কোনো ধরনের বন্য প্রাণীকে গুলি করে হত্যার পর এর মাথা-চামড়া ট্রফি বানিয়ে সাজিয়ে রাখা। তবে বার্লিন এবার প্রক্রিয়া মানতে চাইছে না। তারা হান্টিং ট্রফি আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে। 

বতসোয়ানার প্রেসিডেন্ট ক্রুব্ধ হয়ে বলেছেন, জার্মানদের হাতির সঙ্গে বসবাসের অভিজ্ঞতা নেওয়া উচিত।

হান্টিং ট্রফিতে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহত্তম আমদানিকারক দেশ। দেশটি চলতি বছরের শুরুর দিকে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আমদানির ওপর কঠোর নীতি আরোপের কথা প্রস্তাব করে।

জার্মানির পরিবেশমন্ত্রী স্টেফি লেমকের নেতৃত্বাধীন পরিবেশ মন্ত্রণালয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে বতসোয়ানা। কারণ, ইতোমধ্যেই দেশটিতে হাতির সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার হয়েছে। এই অতিরিক্ত হাতির সংখ্যা মোকাবিলায় বতসোয়ানা অ্যাঙ্গোলায় ৮ হাজার ও মোজাম্বিকে আরও ৫০০ হাতি পাঠানোর প্রস্তাব দিয়েছে।

প্রেসিডেন্ট মাসিসি বলেন, ‘বার্লিনে বসে বতসোয়ানার বিষয় নিয়ে মন্তব্য করা খুবই সহজ। কিন্তু আমরা এই প্রাণী সংরক্ষণে বিশ্ব, এমনকি স্টেফি লেমকের দলের কারণে চরম মূল্য দিচ্ছি। এটা মশকরার বিষয় নয়। আমাদের যেভাবে প্রাণীর সঙ্গে বসবাস করতে বলেছে, ঠিক সেভাবে জার্মানদেরও প্রাণীদের সঙ্গে বসবাস করা উচিত।’

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit