শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ট্রেনে ঈদযাত্রায় কোনো ভোগান্তি নেই : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন ঈদযাত্রায় ট্রেনযাত্রীদের কোনো ভোগান্তির কথা শোনা যায়নি। শান্তিতেই মানুষ বাড়িতে যাচ্ছেন। সীমিত সম্পদ দিয়ে আমরা ভালো ব্যবস্থাপনা রেখেছি। এর থেকে আর ভালো ব্যবস্থাপনা হতে পারে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। 

শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
 
রেলমন্ত্রী আরও বলেন, এবারের ট্রেনে ঈদযাত্রা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি। এবার যাত্রীদের কোনো অভিযোগ নাই। শেখ হাসিনার বুদ্ধির চিন্তা-ভাবনা থেকে আমরা অনেক পিছিয়ে। নারীরা যেন সাবলম্বি হতে পারেন সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য।

তিনি আরও বলেন, স্কুল-কলেজে যে ল্যাপটপগুলো দেওয়া হচ্ছে এগুলোর ব্যবহার সঠিকমতো হচ্ছে না। যেটি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য বললেন। আমার মনে হয় এই জায়গাটিতে কাজ করা দরকার।

এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন তিন উপজেলার ৭৫ জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit