বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বেড়েছে মুসলিম বিদ্বেষী হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে মোট ৮ হাজার ৬১টি এই ধরনের হামলা হয়েছে ২০২৩ সালে। গতকাল বৃহস্পতিবার মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ার’র উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

বাংলাদেশ প্রতিদিনকে কেয়ার-এর কর্মকর্তারা জানান, গত বছরের ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরাইলিদের ওপর হামলার পর তিন মাসে মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে আক্রমণ চরমে উঠেছে। আর ২০২২ সালের তুলনায় গত বছর এ ধরনের আক্রমণের ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ। আগের বছর তা ছিল ৫ হাজার ১৫৬। 

কেয়ারের গবেষক এবং এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আফিফি এ প্রসঙ্গে বলেন, আমাদের আশঙ্কাকে ছাড়িয়ে গেছে প্রকৃত তথ্য। অর্থাৎ গোটা মুসলিম কম্যুনিটি ভীষণ আতঙ্কে দিনাতিপাত করছে। অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হচ্ছে বলে আফিফি অভিযোগ করেছেন। এ ধরনের বিদ্বেষের সংখ্যা ১ হাজার ৬৩৭। এরপরই রয়েছে কর্মক্ষেত্রে বৈষম্য অথবা বিদ্বেষী আচরণের ঘটনা।

এদিকে সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে চলতি রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত কোন মসজিদ অথবা ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit